নির্বাচিত হাদীস চতুর্থ খণ মুয়াজ বিন জাবাল বিন আমর্ বিন আওস, আবু আব্দুর রহমান আল্ আনসারী [রাদিয়াল্লাহু আনহু]। তিনি সাহাবীগণের মধ্যে মর্যাদা সম্পন্ন ছিলেন। আকাবার বায়আত অনুষ্ঠান, বদরের যুদ্ধ সহ আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেন। তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। তিনি সাহাবীগণের মধ্যে শরীয়তের হালাল-হারাম সম্পর্কে ছিলেন অধিক জ্ঞানের আধার । হাদীস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত ১৫৭টি হাদীস পাওয়া যায়। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁকে ইয়ামান দেশের আমীর নিযুক্ত করেই সেখানে পাঠিয়েছিলেন, এবং নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণের পর তিনি আবার মাদীনায় ফিরে আসেন। অবশেষে তিনি শাম দেশে অবস্থান করেন এবং সেখানেই সন ১৮ হিজরীতে অথবা ১৭ হিজরীতে ৩৪ বছর বয়সে মহামারী রোগে (প্লেগে) মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] ৷ * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, জোহর ও আসরের নামাজ এবং মাগরিব ও এশার নামাজ অগ্রিম এবং বিলম্বের সহিত একত্ৰিত করে পড়া বৈধ বা জায়েজ।
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।