নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস ড্তুর্ঘ খণ্ড হয়। তাদের সংখ্যা ছিলো তখন ৮০ জন। সেই সময়েই তারা সবাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাদের সাথে সেখানে এশার নামাজ পড়েছিলেন। তার বর্ণিত হাদীসের সংখ্যা ১৭৭ টি। বোরাইদা ইবনুল হোসাইব আল্‌ আসলামী [রাদিয়াল্লাহু আনহু] ইসলাম ধর্ম গ্রহণ করার পর নিজের গ্রামেই থাকেন। ওহুদের যুদ্ধের পর তিনি মাদীনায় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে উপস্থিত হন। এবং আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে থেকে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন। পরে তিনি বাসরা শহরে গমন করেন এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। কিন্তু তিনি সেখান থেকে আল্লাহর পথে জেহাদ করার উদ্দেশ্যে আবার খোরাসান চলে যান। তারপর তিনি মার্ভ অঞ্চলে গিয়ে অবস্থান করেন এবং সেখানেই ইয়াজিদ বিন মোয়াবিয়ার খেলাফতের আমলে ৬২ অথবা ৬৩ হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। প্রকৃত ইসলাম ধর্মে এই বিষয়টি নির্ধারিত রয়েছে যে, নামাজ হলো মুসলিম এবং অমুসলিম ব্যক্তির মধ্যে তফাত করার একটি প্রকাশ্য নিদর্শন।

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।