নির্বাচিত হাদীস ক্তর্ঘ খণ্ড আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর উপদেশ অনুসারে শুধুমাত্র বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নি। তিনি খোলাফায়ে রাশেদীনের সঙ্গে থেকেও তাঁদের যুগে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তার বর্ণিত হাদীসের সংখ্যা ২০৫ টি । তিনি শামদেশে স্থায়ীভাবে বসবাস করতেন এবং শামদেশের মাটিতেই তিনি হিম্স্ শহরে সন ৮১ হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। পরকালে জান্নাত লাভের উপাদান হলো: আল্লাহকে ভক্তিসহকারে ভয় করে তাঁর সঠিক ভক্ত হওয়া, পাঁচ ওয়াক্তের ফরজ নামাজ প্রতিষ্ঠিত করা, রমাজান মাসের রোজা রাখা এবং মালের জাকাত প্রদান করা । ২। তাকওয়া বা আল্লাহকে ভক্তিসহকারে ভয় করে তাঁর সঠিক ভক্ত হওয়ার ভাবার্থ হলো এই যে, মহান আল্লাহর ভয়, ভালোবাসা এবং অতিশয় শ্রদ্ধাসহকারে তাঁর আনুগত্য করা এবং তাঁর অবাধ্যতা থেকে বিরত থাকা। ৩। মুসলিম জাতির নৃপতিগণ, শাসকগণ বা রাষ্ট্রের প্রধানগণ এবং ইসলাম ধর্মের ধর্মপরায়ণ বিদ্ধানগণ এবং মুসলিম জাতির যে কোনো কাজের নেতাগণের আনুগত্য করা অপরিহার্য । তবে এই আনুগত্য প্রকৃত ইসলামের শিক্ষার যেন বিপরীত না হয়; কেননা
— পৃষ্ঠা ৬১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।