নির্বাচিত হাদীস চতর্ব খণ্ড কিয়ামতের দিনে ছবি বা মূর্তি নির্মাতাদের কঠিন ও সর্বাধিক শাস্তি হবে”। [সহীহ বুখারী, হাদীস নং ৫৯৫০ এবং সহীহ মুসলিম, হাদীস নং ৯৮ -(২১০৯), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা এটা প্রমাণিত হয় যে, প্রকৃত ইসলাম ধর্মে জীবজগতের বা জীবজনস্তুর ছবি বা মূর্তি তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ ও হারাম করা হয়েছে। ২। এই হাদীসটির মধ্যে জীবজগতের বা জীবজন্তুর ছবি বা মূর্তি তৈরি করা হতে কঠোরভাবে সতর্ক করা হয়েছে; কেননা এর দ্বারা সৃষ্টিকৰ্তা আল্লাহর সাথে তুলনা করা হয়। এবং জীবজগতের বা জীবজন্তুর ছবি বা মূর্তি তৈরি করার বিষয়টি হলো আল্লাহর সাথে শিরক স্থাপন করার একটি মাধ্যম এবং উপাদান। ৩। এই হাদীসটিকে লক্ষ্য করে একথাও বলা হয় যে, যারা আল্লাহর সাথে শিরক স্থাপন করার জন্য মূর্তি বাপ্রতিমা তৈরি করে,
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।