নির্বাচিত হাদীস -চতুর্ঘ খণ্ড * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে, সে অত্যাচারিত ব্যক্তি যদি একজন অমুসলিম বা কাফের হয় তবুও আল্লাহ তার দোয়া কবুল করে থাকেন; কেননা আল্লাহ তার জন্য তথা সকলের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা পছন্দ করেন। ২। মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে; তাই মুসাফির ব্যক্তির জন্য এটা উচিত যে, সে যেন সফরের অবস্থায় অধিকতর সময় দোয়া করার মাধ্যমে কাটায়। আর খাস করে ওমরা এবং হজ্জ পালন করার জন্য সফর হলে, সেই সফরে দোয়া কবুল হওয়ার সুযোগ আরো বেশি থাকে। ৩। সন্তানের মঙ্গলের জন্য পিতার দোয়া আল্লাহর নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে; কেননা পিতা তো তার সন্তানের জন্য আন্তরিকতার সহিত প্রাণ খুলে উদার চিত্তে স্নেহ ও দয়ার সহিত দোয়া করে থাকে। নিকটে সব সময় গৃহীত হয়ে থাকে; তাই পিতার জন্য এটা উচিত যে, সে যেন তার সন্তানের জন্য বদ দোয়া করা থেকে বিরত থাকে।
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।