নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 49 নিশ্চয় নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে, আরাফার দিনের একটি রোজা তার পূর্বের এক বছর ও পরের এক বছরের পাপের কাফফারা হয়ে যায়”। [জামে তিরমিযী, হাদীস নং ৭৪৯ এবং সহীহ মুসলিম, হাদীস নং ১৯৬ -(১১৬২) এর অংশবিশেষ তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিধী এই হাদীসটিকে হাসান বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবু কাতাদাহ বিন রিব্য়ী আল আনসারী [রাদিয়াল্লাহু আনহু] একজন মহাগৌরবময় সাহাবী । তিনি ইসলামের বড়ো বড়ো যুদ্ধ ও অভিযানে অংশ গ্রহণ করেন এবং নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর রক্ষণাবেক্ষণের জন্য নিজে পাহারা দিতেন ও তত্ত্বাবধান করতেন। ওমার [রাদিয়াল্লাহু আনহু] তাঁকে পারস্যের যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করেছিলেন। তিনি সেই দেশের বাদশাহকে নিজ হাতে হত্যা করতে সক্ষম হয়েছিলেন। তাঁর মৃত্যুর স্থান ও তারিখের বিষয়ে মতানৈক্য রয়েছে। বলা হয়েছে যে তিনি সন ৩৮ হিজরীতে কুফা শহরে মৃত্যুবরণ করেন এবং আলী

— পৃষ্ঠা ৪৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।