নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতর্ব খণ্ড নেতৃত্বে কনস্টানটিনোপল (বর্তমানে তুরস্ক দেশের ইস্তান্থল নগরী) শহরের যুদ্ধের সময় ৫২ হিজরীতে মৃত্যুবরণ করেন। তাঁর জানাজার নামাজ পড়িয়েছিলেন সেই যুদ্ধের প্রধান সেনাপতি ইয়াজিদ। এবং তাঁকে কনস্টানটিনোপল (বর্তমানে তুরস্ক দেশের ইস্তান্থূল নগরী) শহরের প্রাচীরের নিকটে সমাহিত করা হয়েছিলো। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। জীবনযাত্রার সমস্ত ভালো ও পবিত্র রুজি বা জীবিকা সর্বশক্তিমান আল্লাহর প্রদত্ত নেয়ামত; তাই মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন মহান আল্লাহর প্রশংসা করে এই সমস্ত নেয়ামত প্রাপ্ত হওয়ার কারণে। ২। সর্বশক্তিমান আল্লাহর প্রদত্ত নেয়ামতের স্বীকৃতি দেওয়া এবং তাতে গভীরভাবে গবেষণা করে তার তত্ত্বজ্ঞান লাভ করা মহান আল্লাহর একটি বড়ো উপাসনা বা ইবাদত। ৩। মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন তার সৃষ্টিকর্তা এবং রুজিদাতা মহান আল্লাহর সঠিক জ্ঞানলাভ করে, তাঁর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাঁকে না ভুলে। আল্লাহর নিকটে সর্বোত্তম বাক্য

— পৃষ্ঠা ৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।