নির্বাচিত হাদীস চতৃর্ব খণ্ড করিয়েছেন। অতঃপর দেহ থেকে সেগুলির বের হওয়ার পথও করে দিয়েছেন”। [সুনান আবু দাউদ, হাদীস নং৩৮৫১। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবু আইয়ুব আল্ আনসারী [রাদিয়াল্লাহু আনহু], তিনি হলেন খালিদ বিন য্যাইদ বিন কোল্যাইব আল্ খাজরাজী, একজন বিশিষ্ট ও বিখ্যাত সাহাবী । তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে আকাবার দ্বিতীয় বাইয়াত বা অঙ্গীকারে যোগদান করেছিলেন এবং বদরের যুদ্ধে, ওহুদের যুদ্ধে এবং আরো সমস্তযুদ্ধে নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে অংশগ্রহণ করেছিলেন। তিনি আল্লাহর পথে ধৈর্যের সহিত জেহাদ করতে ভালো বাসতেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন হিজরত করে মাদীনা শহরে আগমন করেছিলেন, তখন তিনি এই সাহাবীর বাড়িতেই অবস্থান করেছিলেন। এবং আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর বাড়িঘর এবং মাসজিদ নির্মিত হওয়া পৰ্যন্ত তিনি সেই সাহাবীর বাড়িতেই অবস্থান করেছিলেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ১৫৫ টি।
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।