নির্বাচিত হাদীস -চতুর্ঘ খণ্ড আবুদ্দারদা, তিনি ওয়াইমের বিন কাইস আল্ খাজরাজী আল আনসারী, একজন বিখ্যাত সাহাবী। বদরের যুদ্ধের দিন তিনি ইসলাম গ্রহণ করেন। এই উম্মতের একজন বিশিষ্ট বিচক্ষণ ব্যক্তি (44১। ১১৯ ==) হিসেবে তিনি উপাধি লাভ করেছেন। দামেশকে তিনি বিচারপতি ও পবিত্র কুরআনের কারীগণের মধ্যে প্রধান ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর জীবদ্দশাতে পবিত্র কুরআনের একত্রিকরণ, সংরক্ষণ সংক্রান্ত এবং মুখস্থকরণের কাজে নিয়োজিত ছিলেন [রাদিয়াল্লাহু আনহু] । হাদীস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত ১৭৯ টি হাদীস পাওয়া যায় । তিনি সন ৩২ হিজরীতে অথবা ৩১ হিজরীতে ৭২ বছর বয়সে তৃতীয় খলিফা ওসমান বিন আফ্ফানের শাহাদতবরণের তিন বছর পূর্বে মৃত্যুবরণ করেন। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির ব্যাখ্যার বিবরণে কতকগুলি উক্তি রয়েছে, তার মধ্যে থেকে এখানে কয়েকটি উক্তি পেশ করা হলো: ক। অতি অভিসম্পাতকারীরা এই দুনিয়াতে সাক্ষ্যপ্রদানকারী হতে পারবে না; কেননা তাদের সাক্ষ্য ইসলামী আদালতে গ্রহণযোগ্য হবে না; তাদের পাপ ও দুর্ব্যবহারের কারণে।
— পৃষ্ঠা ৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।