নির্বাচিত হাদীস -চতুর্ঘ ণ্ ৬ - অর্থ: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা উম্মুলমুমেনীন [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত। তিনি বলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে এই কথা বলতে শুনেছি। তিনি বলেছেন: “প্রকৃত ব্রত পালনকারী এবং রাত্রিকালে তাহজ্জুদের অধিক নফল নামাজ আদায়কারী ব্যক্তির সমতুল্য মর্যাদা লাভ করে থাকে” । [সুনান আবু দাউদ, হাদীস নং ৪৭৯৮ আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] । * এই হাদীস বৰ্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে ৫ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। সচ্চরিত্রের বিষয়টি মহান আল্লাহর প্রতি সঠিক ঈমানের সাথে ঘনিষ্টভাবে জড়িত৷ সুতরাং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ঈমান যতো ভালো থাকবে, তার চরিত্র এবং আচরণ ততোই ভালো হবে। এবং যে মুসলিম ব্যক্তির হৃদয়ে ঈমান যতো খারাপ থাকবে, তার চরিত্র এবং আচরণ ততোই খারাপ হবে। কেননা মহান আল্লাহর প্রতি
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।