নির্বাচিত হাদীস চতর্ব খণ্ড * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: হোজাইফা ইবনুল ইয়ামান বিন হোসাইল আল আবসী [রাদিয়াল্লাহু আনহু] একজন সম্ত্রান্ত ও সাহসী সাহাবী ছিলেন। তিনি অনেক দেশ বিজয়ের যুদ্ধে অংশ গ্রহণ করেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর গোপন কথার তিনি সংরক্ষণকারী সাহাবী । এই কারণে তাকে সাহিবু সির্রি রাসূলিল্লাহ বলা হয়। হাদীস গ্রন্থে তাঁর ২৫৫ টি হাদীস বর্ণিত হয়েছে। খন্দকের যুদ্ধে এবং এন্দকের যুদ্ধের পর যে সমস্ত যুদ্ধ সংঘটিত হয়েছে,সে সব যুদ্ধে তিনি অংশ গ্রহণ করেছেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে তাঁর বিরাট মর্যাদা ও উচ্চ স্থান ছিল। তিনি ইরাকে সন ৩৬ হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। সকল প্রকার শিরক ও তার অমেধ্য সমস্ত বস্তু থেকে বিশুদ্ধ একত্ববাদের মতবাদটির রক্ষণাবেক্ষণ করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে।
— পৃষ্ঠা ২৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।