নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

RE বয়সে মৃত্যুবরণ করেন। এবং মাদীনার বিখ্যাত আলবাকী কবরস্থানে তাঁকে দাফন করা হয় [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির ভাবার্থ হলো এই যে, যে ব্যক্তি আল্লাহর রাসূলের নির্ভরযোগ্য হাদীসের যত্বসহকারে প্রচার করবে, আল্লাহ্‌ তাকে দুনিয়া ও পরকালে উচ্চ মর্যাদা প্রদান করবেন এবং তাকে জান্নাতের সুখ বা নেয়ামত প্রদানের সাথে সাথে বিশেষ সৌন্দর্যে সুশোভিত করবেন। ২। যারা আল্লাহর রাসূলের হাদীসের প্রতি আন্তরিকভাবে ও সততার সহিত নির্ভেজাল পন্থায় যত্ববান হতে পারবে। তাদের জন্য এই হাদীসটির মধ্যে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর এই দোয়া রয়েছে যে, তারা জান্নাতের সুখ বা নেয়ামত লাভ করার সাথে সাথে বিশেষ সোন্দর্য লাভ করবে। ৩। বৈধ ও চিত্তাকৰ্ষক বিভিন্ন প্রকারের মাধ্যম এবং পদ্ধতির দ্বারা আল্লাহর রাসূলের নির্ভরযোগ্য হাদীসের যত্বসহকারে প্রচার করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে।

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।