নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 224 মুসলিম ব্যক্তির যে কোনো পাপ থেকে অবিলম্বে তওবা করা অপরিহার্য ও ওয়াজিব। প্রকৃত ইসলাম ধর্মে তওবার সংজ্ঞা: তওবা হলো: প্রকৃত ইসলাম ধর্মের বিধান অনুযায়ী কতকগুলি নির্দিষ্ট নিয়ম মোতাবেক যে কোনো পাপ থেকে আল্লাহর আনুগত্যের দিকে প্রত্যাবর্তন করার নাম। ২। সঠিক ও সত্য তওবা মানুষের পাপকে দূর করে, তার অন্তরকে পরিষ্কার করে, তার অপকর্মগুলিকে সৎকর্মে পরিণত করে, তার অন্তরে আল্লাহর ভালোবাসা সৃষ্টি করে এবং তওবাকারীকে তার কষ্টের জীবন থেকে পরিত্রাণ দেয় এবং তাকে সুখদায়ক জীবন প্রদান করে। ৩। মানুষের প্রতি একটি অপরিহার্য বিষয় হলো এই যে, সে যেন আল্লাহর করুণা হতে কোনো সময় নিরাশ না হয়। কেননা মহান আল্লাহ তো তওবাকারীর তওবা কবুল করে থাকেন, যখন তওবাকারী সঠিক পন্থায় তওবা করে। ৪। পাপ এবং অপকর্ম যত বড়োই হোক না কেন। সঠিকভাবে সমস্ত পাপ এবং অপকর্ম থেকে তওবা করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। তবে আল্লাহর নিকটে তওবা কবুল হওয়ার কতকগুলি শৰ্ত বা আনুষঙ্গিক বিষয় রয়েছে, সেই বিষয়গুলি যেন প্রত্যেক ব্যক্তির তওবাতে পাওয়া যায়, উক্ত বিষয়গুলি নিয়রূপ:

— পৃষ্ঠা ২২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।