নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড NE al GE এই দোয়াটি উপকারকের জন্য পাঠ করলে, উপকারককে সম্পূর্ণরূপে তার অধিকারের প্রতিদান সঠিকভাবে প্রদান করা হবে। ২। উপকারকের অবস্থা অনুযায়ী উপকারককে তার উত্তম প্রতিদান বা পুরস্কার প্রদান করা উচিত। কেননা মানুষের মধ্যে এমন লোক আছে যে, তার উপকারের পুরস্কার যেন তার উপকারের চেয়ে বেশি বা তার উপকারের ন্যায় বা সমতুল্য হয়। আবার মানুষের মধ্যে এমনও লোক আছে যে, তার উপকারের পুরস্কার যেন তার মঙ্গল ও কল্যাণের শুধু মাত্র দোয়া হয়। এই জন্য যে সে ব্যক্তি তার সমাজে ধনশালী এবং সম্তরান্ত ও মর্যাদাশালী, তার উপকারের উত্তম প্রতিদান হলো, তার জন্য আন্তরিকতার সহিত দোয়া করা । এবং পার্থিব জগতের কোনো পুরস্কার বা কোনো সম্পদ তাকে প্রদাননা করাই উত্তম। উপকারকের জন্য সর্বোত্তম দোয়া হলো: EME পাঠ করা। এই দোয়াটির অর্থ হলো: আল্লাহ আপনাকে আপনার উপকারের উত্তম প্রতিদান সম্পূর্ণরূপে দুনিয়া এবং পরকালে প্রদান করুন।
— পৃষ্ঠা ২২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।