নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড ২। প্রকৃত ঈমানদার মুসলিম সমাজের লোকজনের উপর মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হবে না। যেহেতু কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই তারা মৃত্যুবরণ করবে। কেননা মহান আল্লাহ সেই সময় এক প্রকার সুশীতল বায়ু প্রেরণ করবেন। এই বায়ুর মাধ্যমে সমস্ত ঈমানদার মুসলিমগণের মৃত্যু ঘটবে। সুতরাং সেই সময় পৃথিবীতে কোনো ভালো লোক থাকবে না, শুধু মাত্র খারাপ লোক অবশিষ্ট থেকে যাবে, তখন হঠাৎ করে আকস্মিকভাবে তাদেরই উপরে মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হবে। ৩। প্রকৃত ঈমানদার মুসলিম সমাজের মধ্যে যারা মহান আল্লাহর বিশেষ সাহায্য প্রাপ্ত সম্প্রদায় বা দলের লোকজন এই পৃথিবীতে সত্যের উপর সর্বদা অটল থাকবে। তারাও এই পৃথিবীতে সেই এক প্রকার সুশীতল বায়ু প্রেরণ করবেন, এবং সেই বায়ুর মাধ্যমে সমস্ত ঈমানদার মুসলিমগণের মৃত্যু ঘটবে। তবে মহাপ্রলয় বা কেয়ামত সংঘটিত হওয়ার পূর্বেই সমস্ত ঈমানদার মুসলিমগণের মৃত্যু ঘটবে। একজন মুসলিম ব্যক্তি অন্য আরেক জন মুসলিম

— পৃষ্ঠা ২০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।