নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড a আবু বাকর ও ওসমান [রাদিয়াল্লাহু আনহুমা]এর খেলাফতের আমনে জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু] তাঁর সাথি ও সহচরদের সঙ্গে পবিত্র কুরআন একত্রিত করণের মহা দায়িত্ব পালন করেছেন। হাদীস গ্রন্থে তাঁর কাছে থেকে বর্ণিত ৯২ টি হাদীস পাওয়া যায়। জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু] সন ৪৫ হিজরীতে ৫৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, বাড়িতে নফল বা সুন্নাত নামাজ পড়া বেশি উত্তম। কেননা বাড়িতে নফল বা সুন্নাত নামাজ পড়ার মাধ্যমে একনিষ্ঠতা ও একাগ্রতা এবং বিনয়নম্রতা উত্তম পন্থায় বজায় রাখা যায় এবং লৌকিকতা থেকে বেশি দূরে থাকা যায়। কিন্তু যে সমস্ত নফল বা সুন্নাত নামাজ জামাতের সাথে পড়তে হয় যেমন, চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের নামাজ এবং এন্তেস্কা বা বৃষ্টি জামাতের সাথে মাসজিদে পড়াই উত্তম। ২। মুসলিম ব্যক্তির জন্য আল্লাহর নাবীর মাসজিদে জামায়াতের সাথে নামাজ পড়া প্রকৃত ইসলামের বিধানসম্মত একটি সৎকর্ম। তাই মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন আল্লাহর নাবীর মাসজিদে জামায়াতের সাথে নামাজ পড়ে। অনুরূপভাবে যে সমস্ত নামাজ
— পৃষ্ঠা ২০৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।