নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড ভাষার সাথে সাথে যে সমস্ত ভাষার শিক্ষা ও জ্ঞান লাভ করেছিলেন, তার মধ্যে রয়েছে: পারস্যের ফার্সি ভাষা এবং সুরিয়ানী ভাষা অর্থাৎ প্রাচীন সিরিয় ভাষা (5y৷৷৪০!/৭n৪U৭9৪) ইত্যাদি । জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু] এর মহা গুণাবলি ছিলো: তাঁর জ্ঞান এবং সাহিত্যের দ্বারা তিনি মাদীনা শহরের মধ্যে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন। এবং সকল মুসলিমগণের মধ্যেও তিনি সম্মান ও শ্রদ্ধার পাত্র ছিলেন। কেননা সাধারণ ভাবে ছিলেন তিনি মহা জ্ঞানি, মহা বুদ্ধিমান এবং পবিত্র কুরআনের রক্ষক ও হাফেজ। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছ থেকে হাদীস বর্ণনাও করেছেন এবং তাঁর কাছ থেকে পবিত্র কুরআনেরও জ্ঞান লাভ করেছেন। ওমার [রাদিয়াল্লাহু আনহু] তাঁর খেলাফতের আমলে যখন হজ্জ পালনের যাত্রা করতেন, তখন তিনি জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু]কে মাদীনার শাসক হিসেবে খেলাফতের দায়িত্ব প্রদান করতেন। এবং তাঁকে তিনি বিচারপতি হিসেবেও ণয়োযকূরেছিেন।এরং তার এই কাজের জন্য তার গা রিশহিক নির্ধারণ করে দিয়েছিলেন।
— পৃষ্ঠা ২০৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।