নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড ls ছিলেন। এবং তখন তার বয়স ১১ বছরের বেশি ছিল না। সেই সময় তার পরিবারের লোকজন যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তখন তিনিও তাদের সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন তার মধ্যে দেখতে পেলেন জ্ঞানার্জন, শিক্ষাদীক্ষা, শাস্ত্রাদি অধ্যয়ন ও লেখাপড়ার আগ্রহ, জ্ঞান সংরক্ষণের যোগ্যতা ও সঠিক বোধশক্তি এবংবিদ্যার্জনের কামনা, তখন তিনি তাকে ওই সমস্ত ওহী বা এশী বাণীর লিপিবদ্ধ করার জন্য নিয়োগ করলেন, যে সমস্ত ওহী বা এশী বাণী তাঁর প্রতি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হতো। এবং জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু]এই মহাদায়িত্ব এবং মহাকার্য সঠিক পদ্ধতিতে পালন করেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]আবার যখন পৃথিবীর বিভিন্ন রাজা ও নেতাদেরকে ইসলাম গ্রহণের জন্য লিখিত দাওয়াত দানের ইচ্ছা পোষণ করেন, তখন তিনি জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু]কে সেই সমস্ত রাজা ও নেতাদের কতকগুলি ভাষা শিক্ষা ও ভাষার জ্ঞান লাভ করার আদেশ প্রদান করেন। তাই তিনি অল্প সময়ের মধ্যে কতকগুলি ভাষার শিক্ষা ও ভাষার জ্ঞান লাভ করতে সক্ষম হয়েছিলেন। অতএব তিনি আরবি

— পৃষ্ঠা ২০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।