নর্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড 207 Sd Eg tt aA SU) dx oY EBS balls Veale to: EEE ৭১- অর্থ: জ্যায়দ বিন সাবেত [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন যে, নিশ্চয় নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “আমার মাসজিদে কোনো ব্যক্তির ফরজ নামাজ পড়া ব্যতীত অন্যান্য সুন্নাত বা নফল নামাজ তার বাড়িতে পড়াই বেশি উত্তম” । [সুনান আবু দাউদ, হাদীস নং ১০৪৪ এবং সহীহ বুখারী, হাদীস নং ৭৩১ এর অংশবিশেষ তবে হাদীসের শব্দগুলি সুনান আবু দাউদ থেকে নেওয়া হয়েছে। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: জ্যায়দ বিন সাবেত ইবনুদ্ দাহহাক আল্ আনসারী একজন মহা বিখ্যাত ও মহা সম্মানিত সাহাবী, যিনি আল্লাহর রাসূলের ওহী বা এশী বাণীর লিপিকার ছিলেন [রাদিয়াল্লাহু আনহু] । আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন মাদীনায় আগমন করেন, তখন তিনি একটি এতিম বা অনাথ কিশোর
— পৃষ্ঠা ২০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।