নির্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড ed প্রফুল্ল মনে, সুপ্রশস্ত হৃদয়ে, উজ্জ্বল ও হাসিমুখে আনন্দের সহিত সাক্ষাৎ করা উচিত। ২। কোন মুসলিম ব্যক্তির যদি স্বামী অথবা স্ত্রী থাকে, কিংবা তার সন্তানসন্ততি এবং ছাত্র, ছাত্রী ও কর্মী বা শ্রমিক থাকে, তাহলে এই হাদীসটির দাবি অনুযায়ী সে যেন তাদের সাথে প্রফুল্ল মনে, উজ্জ্বল ও হাসিমুখে আনন্দের সহিত ভালো আচরণ বজায় রাখে। কেননা এরা তো সবাই মানুষ, এদের সকলের অনুভূতি, আশা, আকাঙ্খা রয়েছে। অতএব হাসিমুখে আনন্দের সহিত এদেরকে সালাম দেওয়ার জন্য বলবে: EE SLi আসসালামু আলাইকুম! আপনারা সবাই কেমন আছেন? হয়তো আনন্দিত ও ভালোই আছেন সবাই? কোন জিনিসের প্রয়োজন আছে কি আপনাদের? এই পদ্ধতিতে তাদের সাথে আচরণ করলে, নিশ্চয় তাদের মনে আনন্দ, প্রফুল্ল, শান্তি এবং ভালোবাসা সৃষ্টি হবে। ৩। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কোনো ব্যক্তির সাথে প্রফুল্ল মনে, উজ্জ্বল ও হাসিমুখে আনন্দের সহিত সাক্ষাৎ করলে এই উত্তম আচরণটির মাধ্যমে দানখয়রাত করার মত পুণ্য লাভ
— পৃষ্ঠা ১৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।