নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নর্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড dl ১। আশুরার রোজা রাখার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। কেননা এই হাদীসটির দ্বারা জানা যায় যে, মহান আল্লাহ এই আশুরার একটি দিনে রোজা রাখার মাধ্যমে আমাদের পূর্ণ এক বছরের পাপগুলিকে ক্ষমা করে দেন। যদিও এই সমস্ত পাপ বলতে ছোটো ছোটো পাপ বুঝানো হয়েছে। ২। মুহাররাম মাসের ৯ এবং ১০ তারিখে রোজা রাখা মুস্তাহাব অথবা উত্তম। কেননা আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এই আশুরার দিনে স্বয়ং রোজা রেখেছেন এবং ৯ তারিখে রোজা রাখার আশা পোষণ করেছেন। তবে আশুরার দিন হিসেবে শুধু মাত্র মুহার্রাম মাসের ১০ তারিখে এক দিন একটি রোজা রাখাও চলবে। তাই মুহার্রাম মাসের শুধু ১০ তারিখে রোজা রাখা মাকরূহ বা অপছন্দনীয় বিষয় নয়। ৩। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম হলো এই যে, শুধু মাত্র মুহার্রাম মাসের ১০ তারিখে এক দিন একটি রোজা রাখা যাবে। এবং মুহার্রাম মাসের ১০ তারিখের রোজা রাখার সাথে সাথে ৯ তারিখেও রোজা রাখা উত্তম। অতঃপর মহান আল্লাহর মুহার্রাম মাসে যত বেশি রোজা রাখা যাবে, ততই উত্তম কর্ম বা পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হবে।

— পৃষ্ঠা ১৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।