নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড os প্রকাশ করার সিজদা এবং জানাজার নামাজের মধ্যেও কোনো পার্থক্য নেই। তবে কতকগুলি ওলামায়ে ইসলাম বলেছেন যে, পবিত্র কুরআন পাঠের সিজদা এবং আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার সিজদার জন্য পবিত্রতার্জন করা শর্ত নয় বা অপরিহার্য নয় । ২। এই হাদীসটির মধ্যে নামাজের তাকবীরে তাহরীমা এবং নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফিরানোর বিষয়টি নামাজের সাথে জড়িত রয়েছে। কেননা তাকবীরে তাহরীমার দ্বারা নামাজের পূর্বে যা কিছু হালাল ছিল তা সব হারাম হয়ে যায়। এবং তাসলীম বা নামাজ থেকে বের হওয়ার জন্য সালাম ফিরানোর দ্বারা নামাজের কারণে যাকিছু হারাম হয়ে ছিল তা সবই হালাল হয়ে যায়। ৩। এই হাদীসটিতে নামাজে প্রবেশ করাকে তাহরীম বলা হয়েছে। কেননা এর দ্বারা পানাহার সহ অন্যান্য আরো দুনিয়ার সব কিছুই মুসল্লির জন্য হারাম হয়ে যায়। তাই তাকবীর বা আল্লাহু আকবার (4=14)) বলা ছাড়া নামাজে প্ৰবেশ করা যায় না। তাই নামাজে নামাজে প্রবেশ করতে হৃবে।
— পৃষ্ঠা ১৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।