নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড a তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেন নি। কেননা আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সেই সময় নিজের পরিবার- পরিজনের সংরক্ষণের দায়িত্ব তাঁর উপর ন্যস্ত করেছিলেন। যে দশজন সাহাবী জান্নাতবাসী হওয়ার সুসংবাদ এই দুনিয়াতেই পেয়ে গেছেন, সেই দশজন সাহাবীদের অন্তর্ভুক্ত তিনি একজন। তিনি হলেন আমীরুল মুমিনীন এবং খোলাফায়ে রাশেদীনের চতুর্থ খলিফা। তিনি ওসমান বিন আফ্‌ফান [রাদিয়াল্লাহু আনহু] এর শাহাদাত বরণ করার পর সন ৩৫ হিজরীতে মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হওয়ার জন্য মাদীনাতে বায়াআত বা আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন। অতঃপর কুফা শহরকে তিনি মুসলিম জাহানের রাজধানী নির্ধারণ করেন। তাঁর খেলাফত পাঁচ বছর তিন মাস ছিলো। তাঁর আমলে সারা মুসলিম জাহানে রাজনৈতিক অস্থিরতার অবস্থাটিই ছিলো বিরাজমান। একজন বিদ্রোহীর হাতে তিনি ফজরের নামাজে সন ৪০ হিজরীতে (৬৬১ খ্রিস্টাব্দে) রমাজান মাসে শাহাদতবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, পবিত্রতার্জন না করে যে কোনো নামাজ পড়া হারাম বা অবৈধ। এই বিষয়ে কোনো ফরজ নামাজ বা কোনো নফল নামাজের মধ্যে কিছুই তফাত নেই।

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।