নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 192 তাঁরা যখন জানতে পারলেন যে, তাঁদেরকে ধোঁকার মধ্যে পড়তে হয়েছে এবং আল্লাহ রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর পরিবর্তে তাঁর বিছানায় আলী [রাদিয়াল্লাহু আনহু] শুয়ে আছেন, তখন তাঁরা আলী [রাদিয়াল্লাহু আনহু]কে অন্যায়ভাবে কষ্ট দিতে শুরু করেছিলেন। কিন্তু আলী [রাদিয়াল্লাহু আনহু] তাঁদেরকে কোনো পরোয়া করেন নি। এবং যে সমস্ত লোকের আমানত আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর নিকটে ছিলো, সেই সমস্ত লোকের আমানত আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর উপদেশ অনুসারে তাঁদেরকে ফেরত দেওয়ার কাজে রত হয়ে গিয়েছিলেন। আলী [রাদিয়াল্লাহু আনহু] এর চেহারা দেখতে অতি সুন্দর ছিলো, এমন মনে হতো যে, তিনি যেন পূর্ণিমা রাতের একটি সুন্দর চাঁদ। তিনি ইসলামী রীতিনীতি অনুসারে বাদী-বিবাদীর মধ্যে সঠিক ভাবাৰ্থ প্রদানে বিখ্যাত ছিলেন। যেমনকি তিনি বীরত্ব, শক্তি, পরোপকার, প্রখর বুদ্ধি, বক্তৃতা এবং অলঙ্কারপূর্ণ ভাষাজ্ঞানের বিষয়গুলিতেও ছিলেন বিখ্যাত৷ তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো ৫৩৬ টি। তিনি নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে সমস্তযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তবে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর উপদেশ অনুযায়ী তিনি শুধুমাত্র

— পৃষ্ঠা ১৯২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।