নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 191 [সুনান আবু দাউদ, হাদীস নং ৬১, জামে তিরমিযী, হাদীস নং ৩ এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং ২৭৫, ইমাম তিরমিযী এই হাদীসটিকে এই অধ্যায়ের অত্যাধিক বিশুদ্ধ বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী এই হাদীসটিকে হাসান সহীহ (সুন্দর সঠিক) বলেছেন] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবুল হাসান আলী বিন আবু তালেব বিন আব্দুল মুত্তালিব আল্ হাশিমী আল্ কুরাশী [রাদিয়াল্লাহু আনহু] । তিনি হিজরী সালের ২৩ বছর পূর্বে রজব মাসের ১৩ (এবং ১৭/৩/৫৯৯ খ্রিস্টাব্দ) তারিখে জন্মগ্রহণ করেন। এবং তিনি আল্লাহর রাসূলের চাচাতো ভাই এবং জামাতা বা জামাই হলেন। বালকদের মধ্যে সর্বপ্রথমে তিনিই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। মহান আল্লাহ যখন আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম]কে হিজরত করে মাদীনা যাওয়ার অনুমতি প্রদান করেছিলেন, তখন আলী [রাদিয়াল্লাহু আনহু] নিজের জীবন ও আত্মাকে আল্লাহ এবং তাঁর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর জন্য উৎসর্গ করে দিয়ে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর বিছানায় শয়ন করেছিলেন। তাই কুরাইশ বংশের লোকজন ভেবেছিলেন যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] নিজের বিছানায় শুয়ে আছেন। তাই পরবর্তী সময়ে
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।