নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 187 [সুনান ইবনু মাজাহ, হাদীস নং ৪৩২৬, সহীহ বুখারী, হাদীস নং ৭৪৩৭ এর অংশবিশেষ এবং সহীহ মুসলিম, হাদীস নং ২৯৯ - (১৮২) এর অংশবিশেষ । তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ১৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা আল্লাহর জন্য সিজদা করার মর্যাদা সাব্যস্ত হয়। তাই মুসলিম ব্যক্তির দেহের সমস্ত সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিকে স্পর্শ করবে না। সুতরাং মুসলিম ব্যক্তির নাক সহ কপাল, দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের পাতা, এই সকল অঙ্গপ্রত্যঙ্গগুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে না। কেননা এই সকল সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলিকে মহান আল্লাহ জাহান্নামের জন্য হারাম বা অবৈধ করে রেখেছেন। সুতরাং সিজদার অঙ্গপ্রত্যঙ্গগুলি ছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গগুলিকে জাহান্নামের অগ্নি স্পর্শ করবে । কেননা জাহান্নামের অগ্নির জন্য এটাই হলো মহান আল্লাহর

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।