নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 184 ৬৫ - অর্থ: আবু বারজা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ফজরের নামাজে ষাট হতে একশটি আয়াত পাঠ করতেন। [সহীহ মুসলিম, হাদীস নং ১৭২ -(৪৬১) এবং সহীহ বুখারী, হাদীস নং ৫৪১, তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: তিনি হলেন আবু বারজা নাজলা বিন ওবাইদ আল-আসলামী [রাদিয়াল্লাহু আনহু] । সঠিক মত মোতাবেক তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে মাক্কা বিজয়ের কার্যক্রমে অংশগ্রহণ করেন। অতঃপর তিনি বাসরায় অবস্থান করেন। সেখান থেকে তিনি খোরাসানে আসেন তারপর তিনি মার্ভ চলে যান। অবশেষে তিনি আবার বাসরা শহরে ফিরে আসেন । তার বৰ্ণিত হাদীসের সংখ্যা ৪০ টি। অতঃপর আবু বারজা নাজলা বিন ওবাইদ আল-আসলামী [রাদিয়াল্লাহু আনহু] মোয়াবিয়া [রাদিয়াল্লাহু আনহু] মৃত্যুবরণ করার পূর্বেই বাসরা শহরে সন ৬০ হিজরীতে মৃত্যুবরণ করেন। আবার এই কথাও বলা হয়েছে যে, তিনি সন ৬৪ হিজরীতে মৃত্যুবরণ করেন। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়:

— পৃষ্ঠা ১৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।