নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 182 তার অনেকগুলি অনুলিপি বা প্রতিলিপি করে প্রতিটি শহরে ও দেশে প্রেরণ করেন। যাতে সব দেশগুলিতে একই পদ্ধতিতে পবিত্র কুরআন পাঠ করা হয়। অতঃপর ওসমান [রাদিয়াল্লাহু আনহু] পবিত্র কুরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সুত্রটি হাফসা [রাদিয়াল্লাহু আনহা] কে প্রত্যর্পণ করেন। সুতরাং এই পবিত্র কুরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সুত্রটি তার কাছেই থাকে এবং তার মৃত্যুবরণ করার সময় এটি তার ধর্মপরায়ণ ও কর্তব্যপরায়ণ ভাই আব্দুল্লাহকে প্রদান করেন। উম্মুলমুমেনীন হাফসা [রাদিয়াল্লাহু আনহা] ইবাদত, কুরআন পাঠ এবং আল্লাহর জিকিরের সহিত রাত্রি অতিবাহিত করতেন। তিনি সন ৪১ হিজরীতে অথবা ৪৫ হিজরীতে মাদীনায় মৃত্যুবরণ করেন। এবং মাদীনার আমীর বা শাসক মারওয়ান তার জানাজার নামাজ পড়ান। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। রমাজান মাসের ফরজ রোজা রমাজান মাসেই হোক বা রমাজান মাসের কাজা রোজা যে কোনো সময়ে হোক, অথবা মানতের রোজা হোক কিংবা কোনো কাফফারার রোজা হোক, সমস্ত ক্ষেত্রে উষাকাল বা ফজরের আভা প্রকাশ হওয়ার পূর্বে বা রাত্রির অবসান ঘটার পূর্বে রোজা রাখার অভিপ্রায় বা ইচ্ছা ও নিয়ত করা ওয়াজেব

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।