নির্বাচিত হাদীস -চতুর্থ খণ a করতে লাগলেন। অতঃপর নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] হাফসাকে বিবাহ করার পয়গাম বা প্রস্তাব দিলেন এবং ওমার তাঁর কন্যা হাফসার বিবাহ নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে দিয়ে দিলেন। এবং তিনি তৃতীয় হিজরীতে নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর শ্বশুর হওয়ার উচ্চ মর্যাদা লাভ করলেন। হাফসা [রাদিয়াল্লাহু আনহা] এর বর্ণিত হাদীসের সংখ্যা ৬০ টি। হাফসা [রাদিয়াল্লাহু আনহা] এর সব চেয়ে বড়ো মর্যাদা হলো এই যে, যখন পবিত্র কুরআনের হাফেজগণ মৃত্যুবরণ করেন, তখন আবু বাকর [রাদিয়াল্লাহু আনহু] তাঁর খেলাফতের আমলে পবিত্র কুরআনের বিভিন্ন অংশ সাহাবীগণের কাছ থেকে নিয়ে তিনি পবিত্র কুরআনকে একত্রিত করেছিলেন। সেই পবিত্র কুরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সুত্রটি সযত্বে রক্ষণাবেক্ষণের জন্য হাফসা [রাদিয়াল্লাহু আনহা] কেই দায়িত্ব দেওয়া হয়েছিলো। কেননা তিনি একজন শিক্ষিতা ভদ্ৰা মহিলা ছিলেন এবং ভালোভাবে লেখাপড়া জানতেন। তাই তিনিই পবিত্র কুরআনের ছিলেন রক্ষিণী। সুতরাং পবিত্র কুরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সুত্রটি তাঁরই কাছে ছিলো সযত্রে, ওসমান [রাদিয়াল্লাহু আনহু] এর খেলাফতের আমল পর্যন্ত। অতঃপর ওসমান [রাদিয়াল্লাহু আনহু] হাফসা [রাদিয়াল্লাহু আনহা] এর কাছ থেকে পবিত্র কুরআনের সর্বপ্রথম ফর্মুলা ও সুত্রটি নিয়ে
— পৃষ্ঠা ১৮১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।