নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 180 জন্ম গ্রহণ করেন। এবং খুনাইস বিন হুজাফা আসসাহমী আলবাদরী [রাদিয়াল্লাহু আনহু] এর তিনি স্ত্রী ছিলেন । তাই খুনাইস বিন হুজাফা আসসাহমী আলবাদরী [রাদিয়াল্লাহু আনহু] হাফসা [রাদিয়াল্লাহু আনহা] কে সঙ্গে করে আবিসিনিয়া তথা ইথিওপিয়া করেন। এবং মাদীনায় আগমন করার পর তিনি বদর ও ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। কিন্তু ওহুদের যুদ্ধে তিনি আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে মৃত্যুবরণ করেন। এবং তিনি তার স্ত্রী হাফসা বিনতে ওমার [রাদিয়াল্লাহু আনহু] কে পতিহীনা বা বিধবা হিসেবে রেখে যান। সেই সময় হাফসা বিনতে ওমার [রাদিয়াল্লাহু আনহু]এর বয়স ছিল বিশ বছর। ওমার [রাদিয়াল্লাহু আনহু] যখন তাঁর তরুণী ও যুবতী কন্যা হাফসার অবস্থা দেখলেন যে, সে এখন পতিহীনা। এবং বৈধব্যের অবস্থা তার জীবনের সুখ, শান্তি এবং আনন্দকে গুপ্তভাবে হত্যা করছে, তখন তিনি অতিশয় ক্লেশপ্রাপ্ত, ক্লিষ্ট, জর্জরিত এবং ব্যথিত চিত্ত নিয়ে অস্থীর হয়ে পড়েন। এবং তিনি যখনই তাঁর যুবতী কন্যা হাফসাকে এই বৈধব্যের অবস্থায় দেখতে পেতেন, তখনই তিনি তাঁর মনের স্থিরতা হারিয়ে ফেলতেন ও ব্যাকুল হয়ে পড়তেন। কেননা তাঁর এই কন্যা তার স্বামীর জিবদ্দশায় তার স্বামীর সাথে অতি শান্তির সহিত মঙ্গলদায়ক দাম্পত্যের জীবনের সুখভোগ করতেন। তাই হাফসা [রাদিয়াল্লাহু আনহা] এর যখন ইদ্দত শেষ হয়ে গেলো, তখন ওমার
— পৃষ্ঠা ১৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।