নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুর্ঘ খণ্ড রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে তিনি আরো সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন। পরবর্তী সময়ে তিনি কুফা শহরে চলে যান এবং সেখানে একটি বাড়ি নির্মাণ করেন। তাই আমীরুল মুমেনীন আলী [রাদিয়াল্লাহু আনন্ু] যখন সিফ্্‌ফিন্‌ অভিমুখে যাত্রা করেছিলেন এবং সিফ্‌ফিন্‌ যুদ্ধ সংঘটিত হয়েছিল, তখন তিনি তাঁকে কুফা শহরের আমীর নিযুক্ত করেছিলেন। হাদীস গ্রন্থে তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো ১০২ টি। তিনি মাদীনাতে ৪১ হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। সূরা বাকারার শেষের দুইটি আয়াত প্রত্যেক রাতে পাঠ করার বিষয়টি হলো: সুখময় জীবন লাভ এবং সমস্ত প্রকারের অমঙ্গল থেকে সুরক্ষিত হওয়ার উপাদান। ২। সূরা বাকারার শেষের দুইটি আয়াত প্রত্যেক রাতে পাঠ করলে মহান আল্লাহর সাথে মুসলিম ব্যক্তির ভরসা সঠিক পন্থায় দৃঢ় হয়। ৩। মুসলিম ব্যক্তির জন্য এই দুইটি আয়াত মুখস্থ করা উচিত। উক্ত আয়াত দুটি হলো এই যে, মহান আল্লাহ্‌ বলেছেন:

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।