নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড ৬৩ - অর্থ: আবু হুরায়রা [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যখন রমাজান মাসের আগমন ঘটে, তখন জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়”। [সহীহ বুখারী, হাদীস নং ৩২৭৭ এবং সহীহ মুসলিম, হাদীস নং ১ -(১০৭৯), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ১৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। রমাজান মাসের মহা মর্যাদার অন্তর্ভুক্ত একটি বিষয় হলো এই যে, এই মাসে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। সুতরাং যে ব্যক্তি জান্নাতে প্রবেশের প্রত্যাশী হবে এবং জাহান্নাম থেকে পরিন্তাণ কামনাকারী হবে, সে ব্যক্তি যেন একনিষ্ঠতার সহিত সৎ কর্ম সম্পাদনে তৎপর থাকে।
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।