নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 173 অতঃপর আদী বিন হাতেম [রাদিয়াল্লাহু আনহু] কুফায় অবস্থান করেন এবং আলী বিন আবি তালেবের সহযোগিতার কাজে তৎপর থাকেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা ৬৬ টি। আদী বিন হাতেম [রাদিয়াল্লাহু আনহু] কুফায় অনেক দিন অবস্থান করেন এবং সেখানেই ১২০ বছর বয়সে ৬৭ হিজরীতে মৃত্যুবরণ করেন। এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা সাদকা বা দান প্রদান করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে। এবং অতি অল্প বস্তু হলেও সাদকা বা দান প্রদান করা থেকে বিরত থাকা উচিত নয়। কেননা অতি অল্প বস্তু সাদকা বা দান প্রদান করার মাধ্যমে জাহান্নামের অগ্নি হতে মক্তি লাভ করাও সম্ভব। ২। এই হাদীসটির ভাবার্থ হলো এই যে, হে মুসলিম সমাজ! তোমরা সাদাকা অথবা দান প্রদানের মাধ্যমে তোমাদের মধ্যে এবং জাহান্নামের আগুনের মধ্যে একটি পর্দা ও প্রতিবন্ধ তৈরি করো। যদিও সেই সাদাকা অথবা দান অতি অল্প ও সামান্য পরিমাণেও হয়। যেমন একটি মাত্র খেজুরের একটি অংশ অথবা অর্ধেক অংশ কিংবা একটি খেজুরের একটি ক্ষুদ্র অংশবিশেষ। কেননা একটি খেজুরের ক্ষুদ্র অংশবিশেষের দ্বারা একটি ছোটো

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।