নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড ile: আবু বাকর [রাদিয়াল্লাহু আনহু] এর যুগে ইসলাম ত্যাগ বা রিদ্দার ফিতনা কঠোরভাবে ছড়িয়ে পড়েছিলো, সে সময় আদী বিন হাতেম আততায়ী [রাদিয়াল্লাহু আনহু]এর মহা ভূমিকা ও মহা অবদান ছিলো, প্রকৃত ইসলাম ধর্মের সংরক্ষণের বিষয়ে । সুতরাং তিনি নিজেই তাঁর স্বজাতিকে নিয়ে এবং নিজের বংশের লোকজনকে নিয়ে ইসলাম ধর্মের উপর স্থায়ীভাবে অটল ছিলেন। অনুরূপভাবে তিনি ইসলামের মহা বিজয়ে অংশ গ্রহণ করেছিলেন। এবং তিনি ইরাক, মাদায়েন, কাদেসীয়াসহ অন্যান্য বিজয়েও উপস্থিত ছিলেনে এবং অংশগ্রহণ করেছেন। ওমার [রাদিয়াল্লাহু আনহু] আদী বিন হাতেম আততায়ী [রাদিয়াল্লাহু আনহু]এর অনেক প্রশংসা করেছেন। তাই এই বিষয়ে হাদীস গ্রন্থে যা কিছু বর্ণিত হয়েছে তাতে থেকে কিছু কথা এখানে অতি সংক্ষেপে উল্লেখ করা হলো: আদী বিন হাতেম [রাদিয়াল্লাহু আনহু] হতে বর্ণিত তিনি বলেন যে, আমি এক দল লোকের সাথে ও মার [রাদিয়াল্লাহু আনহু] আমলে তাঁর নিকটে আগমন করেছিলাম, তাই তিনি একজন একজন করে সকলের নাম উল্লেখ করে সকলকে আহ্বান করছিলেন। তখন আমি বললাম: হে আমিরুল মুমেনিন! আপনি কি আমাকে চিনতে পারেন নি? তিনি উত্তরে বললেন: হ্যাঁ! আমি আপনাকে ভালোভাবে জানি; কেননা বিভিন্ন প্রকারের মানুষ যখন ইসলাম হতে বিমুখ হয়েছে, তখন আপনি ইসলামের অনুগামী হয়েছেন, যখন তারা পশ্চাদগামী
— পৃষ্ঠা ১৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।