নির্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড hl এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে ও পরে তাঁর আততায়ী বংশের প্রধান ব্যক্তি ও নেতা ছিলেন। তিনি ভদ্র, দয়ালু, দয়াশীল, বড়ো বক্তা এবং বাকপটু ও তাৎক্ষণিকভাবে উত্তর দেওয়ার প্রখর বুদ্ধির অধিকারী ছিলেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তার ইসলাম ধর্ম গ্রহণের প্রত্যাশী ছিলেন। যেন সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর রাসূলের সাথে সহযোগিতা করেন। আদী বিন হাতেম আততায়ী সপ্তম হিজরীতে সর্ব প্রথমে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর নিকটে আগমন করেন। তবে তার আগমন ছিল আল্লাহর রাসূলের অবস্থার সমস্ত বিষয়ে জ্ঞানলাভ করার উদ্দেশ্যে। ইসলাম ধর্ম গ্রহণ করার উদ্দেশ্যে নয়। তিনি যখন মাদীনায় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে তাঁর মাসজিদে সাক্ষাৎ করলেন এবং দেখলেন যে, আল্লাহর রাসূলকে রাজা বা নেতা হিসেবে আখ্যাত বা প্রখ্যাত করা হয় না, তখন তিনি জানতে পারলেন যে, আল্লাহর রাসূল কোনো রাজত্ব বা নেতৃত্বের প্রত্যাশী নন। তারপর আল্লাহর রাসুল তাকে নিজের বাসভবনে বা বাসগৃহে নিয়ে গেলেন, এবং তার যথাযথভাবে সম্মান করলেন এবং তাকে সঠিক পন্থায় মর্যাদা প্রদান করলেন। এবং ইসলামের প্রতি আহ্বান জানালেন; সুতরাং তিনি স্বেচ্ছাক্রমে স্বাধীনভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সঠিকভাবে ইসলামের উপরে অটল থাকলেন ।
— পৃষ্ঠা ১৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।