নর্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড 168 নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ এবং তাদেরকে বড়ো করে তোলার জন্য যে সমস্ত টাকাপয়সা ও ধনসম্পদ মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা হয়, সে সমস্ত টাকাপয়সা ও ধনসম্পদ সবই উত্তম দান প্রদানের অন্তর্ভুক্ত হয়ে যায়। এই ক্ষেত্রে মহান আল্লাহর সন্তুষ্টিলাভ করার পদ্ধতিটি হলো এই যে, মুসলিম ব্যক্তি যখন নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ এবং তাদেরকে বড়ো করে তোলার জন্য যে সমস্ত টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করবে, তখন সে নিজের অন্তরে এই ধারণা পোষণ করবে যে, নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশের বিষয়টি মহান আল্লাহ্ তার প্রতি ওয়াজেব বা অপরিহার্য করে দিয়েছেন। সুতরাং সে নিজের স্ত্রীর জন্য এবং শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশের সমস্ত খরচ বহন করার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের আশা পোষণ করবে। এই আশা পোষণ না করলে সে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভ করার এতে সুযোগ পাবে না। ৩। টাকাপয়সা ও ধনসম্পদ খরচ করার ভাবার্থ হলো এই যে, প্রকৃত ইসলামের শিক্ষা অনুযায়ী বৈধ মাল বৈধ পন্থায় বৈধ কর্মে মহান আল্লাহর সন্তুষ্টি ও পুণ্য লাভের উদ্দেশ্যে ব্যয় করা। জান্নাতলাভের একটি উপকরণ
— পৃষ্ঠা ১৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।