নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নর্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড 167 * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ জোগানোর সুব্যবস্থা করার জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করার মধ্যে মহা মর্যাদা রয়েছে। এবং নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশ জোগানোর সুব্যবস্থা করার জন্য অথবা অসহায়দের দান প্রদান করার চেয়ে অধিকতর উত্তম। কেননা নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততিদের জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করা হলো ওয়াজেব বা অপরিহার্য বিষয়। এবং নিজের স্ত্রী ও শিশুসন্তানসন্ততি ছাড়া অন্যদের জন্য টাকাপয়সা ও ধনসম্পদ ব্যয় করা ওয়াজেব বা অপরিহার্য বিষয় নয়। আর যে বিষয়টি পালন করা ওয়াজেব বা অপরিহার্য নয়, সে বিষয়টির চেয়ে, যে বিষয়টি পালন করা ওয়াজেব বা অপরিহার্য সে বিষয়টি পালন করা অধিকতর উত্তম। ২। পুণ্য লাভের উদ্দেশ্য ও আশার ভাবার্থ হলো এই যে, নিজের স্ট্রী ও শিশুসন্তানসন্ততিদের ভরণপোষণ ও খোরপোশের জন্য একজন মুসলিম ব্যক্তি যা কিছু ব্যয় করবে, তার প্রতিদান শুধু মাত্র মহান আল্লাহর কাছ থেকে পাওয়া বা নেওয়ার আশা রাখবে।

— পৃষ্ঠা ১৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।