নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 163 * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা বুঝা যায় যে, রমাজান মাস প্রবেশ করেছে কি না, এই রকম সন্দেহের দিনে রোজা রাখা বৈধ নয়। এবং রমাজান মাসের নবচন্দ্র শাবান মাসের ত্রিশ তারিখের রাত্রিতে বা নিশাকালে যদি আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে দেখা না যায়, তাহলে শাবান মাসের ত্রিশ তারিখে রমাজান মাস প্রবেশ করেছে বলে ধারণা করে রোজা রাখা জায়েজ নয়। ২। রমাজান মাস প্রবেশ না করার পূর্বে রমাজান মাসের রোজা রাখা ওয়াজেব বা অপরিহার্য নয়। এবং রমাজান মাস প্রবেশের বিষয়টি সাব্যস্ত হয় রমাজান মাসের নবচন্দ্র প্রত্যক্ষ করার মাধ্যমে অথবা উক্ত নবচন্দ্র প্রত্যক্ষ করার সাক্ষ্য প্রমাণের মাধ্যমে। তবে রাত্রিকালে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ার কারণে অথবা কুয়াশার কারণে দেখা না যায়, তাহলে শাবান মাসের ত্রিশ দিন পূর্ণ করে নিতে হবে। তার পর রমাজান মাসের রোজা রাখা অপরিহার্য হয়ে যাবে। প্রকৃত ইসলাম ধৰ্মে মজলিশের আদবকায়দা

— পৃষ্ঠা ১৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।