নির্বাচিত হাদীস -চতুর্ঘ খণ্ড ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, যে ব্যক্তি নিজের অন্তরে একত্ববাদের কালেমা, কালেমায়ে তাওহীদকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে এবং শিরক, কুফরী ও মহা পাপগুলি বর্জন করে মৃত্যুবরণ করবে, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ২। মুসলিম ব্যক্তির অপরিহার্য কর্ম হলো এই যে, সে যেন একত্ববাদের কালেমা, কালেমায়ে তাওহীদকে বাহ্যিক, আধ্যাত্মিক ও চারিত্রিক দিক দিয়ে বাস্তবায়িত করে এবং অন্তরে সঠিক পন্থায় কালেমায়ে তাওহীদকে স্থাপিত করে। ৩। মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন একত্বববাদের কালেমা, কালেমায়ে তাওহীদের প্রভাবকে রক্ষা করার জন্য শিরক, কুফরী ইত্যাদি বর্জন করে। YY, মযাদা wl NIE IE TEE MU SBA LE CDAD ATA SEU eo lig le Ul
— পৃষ্ঠা ১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।