নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড l>1 ১। ওজু হলো এমন একটি মহা ইবাদত বা উপাসনা যার মধ্যে মহান আল্লাহ মহা পুণ্য বা সওয়াব নির্ধারণ করে রেখেছেন। তাই এর দ্বারা পাপের ক্ষমা হয় এবং মর্যাদা উচ্চ হয়। সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন এই ইবাদতটির যত্ব করে এবং এর আদবকায়দা, শর্তসমূহ আর ওজু বিনষ্টকারী বিষয়গুলির সঠিকভাবে জ্ঞান লাভ করে। ২। এই হাদীসটি পরিপূর্ণভাবে ও সুন্দরভাবে ওজু করার প্রতি উৎসাহপ্রদান করে। এবং বিনয়নম্রতা ও একাগ্রতার সহিত নামাজ পড়ার প্রতিও উৎসাহ প্রদান করে। ৩। এই হাদীসটি পাঁচ ওয়াক্ত নামাজের মর্যাদা বর্ণনা করে। আর সেই মর্যাদা হলো এই যে, এই নামাজের দ্বারা সমস্ত পাপ ক্ষমা করা হয়। তবে এই পাপগুলি বলতে ছোটো পাপলিকে বুঝানো হয়েছে। তাই বড়ো পাপের ক্ষমা অর্জনের জন্য সঠিক পন্থায় সত্য তওবা করা অপরিহার্য।

— পৃষ্ঠা ১৫১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।