নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড > আপনার প্রতি একবার সালাম পেশ করবে, তার প্রতি আমি দশবার শান্তি অবতীর্ণ করবো”। [সুনান নাসায়ী, হাদীস নং ১২৮৩, আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক ) বলেছেন] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবু তালহা য্যাইদ বিন সাহাল ইবনুল আসওয়াদ আল আনসারী একজন বিখ্যাত গৌরবময় সাহাবী। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মামা গোষ্ঠির অন্তর্ভুক্ত ছিলেন। এবং তিনি আকাবার শপথ বা চুক্তিতে অংশ গ্রহণ করেছিলেন। আর সেই চুক্তির সময় যে বারোজন নাকীবকে কিংবা নেতাগণকে নির্বাচিত করা হয়েছিলো তাঁদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম সাহাবী। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সঙ্গে বদরের যুদ্ধে তথা সমস্ত যুদ্ধে যোগদান করেছিলেন। বিশিষ্ট সাহসী যোদ্ধা এবং তীর-বর্শা নিক্ষেপে বিশেষজ্ঞ হিসেবে তিনি প্রসিদ্ধ ছিলেন। আল্লাহর রাসুল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর তিনি বড়ো অনুরাগি ছিলেন। নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ও তাঁকে এতই ভালবাসতেন যে, তার দৃষ্টান্ত পাওয়া যায় না। তাই তিনি তাঁর সাথে সাক্ষাৎ করার জন্য তাঁর বাড়ীতে উপস্থিত হতেন।

— পৃষ্ঠা ১৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।