নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড 133 * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ১৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এটি একটি মহাহাদীস, এর মধ্যে সন্নিবেশিত হয়েছে প্রকৃত ইসলাম ধর্মের সমস্ত প্রকাশ্য ও অপ্রকাশ্য মৌলিক বিষয়সমূহ ২। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, পবিত্র কুরআন এবং নির্ভরযোগ্য হাদীসের আলোকে ঈমান ও আমল প্রকৃত ইসলাম ধর্মের সাথে জড়িত রয়েছে। সুতরাং ঈমান ছাড়া আমল এবং আমল ছাড়া ঈমান গ্রহণযোগ্য নয় এবং সঠিক পন্থাও নয়। কেননা প্রকৃত ইসলাম হলো ঈমান ও আমলের সমষ্টি । তাই পবিত্র কুরআন এবং নির্ভরযোগ্য হাদীসের আলোকে আমল বা সৎকর্ম সম্পাদন প্রকৃত ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত । কেননা আমল বা সৎকর্ম সম্পাদন করা অন্তরের প্রকৃত ঈমানের ফলাফল। ৩। এই হাদীসটির দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে, প্রকৃত ঈমানের সাথে জড়িত রয়েছে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মোতাবেক কথা, কর্ম এবং নিয়ত। অতএব অন্তরে ঈমান স্থাপন করার অর্থ হলো: আল্লাহর প্রতি অন্তরে অটল বিশ্বাস স্থাপন করা, এই বিশ্বাসের মৌখিক স্বীকৃতি প্রদান করা এবং এই বিশ্বাস অনুযায়ী কর্ম সম্পাদনের মাধ্যমে নিজেকে পরিচালিত করা।

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।