নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 132 যে পাঁচটি বস্তুর জ্ঞান শুধুমাত্র আল্লাহর আয়ত্বাধীন, সেই পাঁচটি বস্তুর জ্ঞানের অন্তর্ভুক্ত হলো কেয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার জ্ঞান”। অতঃপর নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এই আয়াতটি পাঠ করলেন: PE 2d fy gS Sd a ffl AN (YE od) তু le 2 ce lL) ¥ ভাবাৰ্থের অনুবাদঃ “নিশ্চয় আল্লাহর কাছেই রয়েছে কেয়ামত বা মহাপ্রলয় সংঘটিত হওয়ার জ্ঞান”। (এই আয়াতের শেষ পর্যন্ত । সুরা লোকমান, আয়াত নং ৩৪ এর অংশবিশেষ)। অতঃপর মহাফেরেশতা জিবরীল [আলাইহিস সালাম] চলে গেলেন; তাই নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] সাহাবীগণকে বললেন: তাঁকে ফিরিয়ে আনা হোক! কিন্তু সাহাবীগণ আর কিছুই প্রত্যক্ষ করতে পারলেন না; সুতরাং নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বললেন: “ইনি হলেন জিবরীল, তিনি মানব জাতিকে প্রকৃত ধর্মের কথা শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন” । [সহীহ বুখারী, হাদীস নং ৫০ এবং সহীহ মুসলিম, হাদীস নং ১ - (৯), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে] ।
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।