নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড 2 নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] উত্তরে বললেন: “ইসলাম হলো এই যে, আপনি আল্লাহর ইবাদত বা উপাসনা করবেন এবং তাঁর সাথে কোনো প্রকারের অংশীদার স্থাপন করবেন না, নামাজ প্রতিষ্ঠিত করবেন, ফরজ জাকাত প্রদান করবেন এবং রমাজান মাসের রোজা পালন করবেন”। মহাফেরেশতা জিবরীল [আলাইহিস সালাম] আবার তাঁকে জিজ্ঞেস করলেন: ইহসান কাকে বলা হয়? তিনি উত্তরে বললেন: “ইহসান হলো এই যে, আপনি এমনভাবে আল্লাহর ইবাদত বা উপাসনা করবেন যে, আপনি যেন তাঁকে প্রত্যক্ষকরতে সক্ষম হয়েছেন। তবে এই বিষয়টি যদি সম্ভবপর না হয়। তাহলে আপনি আপনার হৃদয়ে এই ধারণা পোষণ করবেন যে, তিনি আপনাকে অবশ্যই প্রত্যক্ষ করছেন”। মহাফেরেশতা জিবরীল [আলাইহিস সালাম] আবার তাঁকে জিজ্ঞেস করলেন: কেয়ামত কখন সংঘটিত হবে? তিনি উত্তরে বললেন: “এই ব্যাপারে জিজ্ঞাসিত ব্যক্তি জিজ্ঞাসাকারীর চেয়ে বেশী কিছু অবগত নন। তবে আমি আপনাকে কেয়ামতের কতকগুলি নিদর্শন পেশ করছি: যখন কৃতদাসী তার অভিভাবকের জন্ম দিবে এবং যখন কালো উটের রাখালগণ অট্টালিকা নির্মাণের কাজে পরস্পর গর্ব করবে।

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।