নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 128 অর্থ: “হে আল্লাহ! আপনি আমাকে ক্ষমা প্রদান করুন! আমার প্রতি করুণা করুন! আমার অভাব দূর করে আমাকে সুখদায়ক জীবনযাপন করার সঠিক উপাদান দান করুন! আমাকে রুৰ্জি দান করুন! আমাকে সুস্থতা প্রদান করুন এবং আমাকে দুনিয়াতে ও পরকালে উচ্চ মর্যাদা প্রদান করুন! [সুনান ইবনু মাজাহ, হাদীস নং ৮৯৮, সুনান আবু দাউদ, হাদীস নং ৮৫০, জামে তিরমিযী, হাদীস নং ২৮৪, তবে হাদীসের শব্দগুলি সুনান ইবনু মাজাহ থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী সুনান ইবনু মাজাহ এবং জামে তিরমিযীর হাদীসটিকে সহীহ (সঠিক ) বলেছেন] * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ৪১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই দোয়াটির মধ্যে মানুষের দুনিয়া ও পরকালের জীবনের প্রয়োজনীয় মঙ্গল ও সুখের সকল প্রকার উপাদান রয়েছে। এবং সর্ব প্রকার অমঙ্গল থেকে সংরক্ষিত হওয়ার উপযুক্ত উপকরণও রয়েছে।
— পৃষ্ঠা ১২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।