নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 124 অন্য উক্তিও রয়েছে। সুতরাং বলা হয়েছে যে, তিনি শামদেশে অথবা মাক্কা শহরে মৃত্যুবরণ করেছেন। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দাবি অনুযায়ী এই বিষয়টি প্রমাণিত হয় যে, আল্লাহর প্রকৃত ধর্ম ইসলামে সঠিক পন্থায় অটল থাকার জন্য উপযুক্ত উপায় এবং উপকরণ গ্রহণ করার জন্য প্রয়াস করা অপরিহার্য বা জরুরি। কেননা প্রয়াস ছাড়া সাফল্য অসম্ভব। আর কর্ম হিসেবে কর্মের ফলাফল প্রকাশ পায়, এবং যে কোনো জিনিস বা বস্তু এবং কর্ম তার উপকরণের সাথে সংযুক্ত। আর মহান আল্লাহর নীতি স্থায়ী, অপরিবর্তনীয় সুতরাং তার কোনো পরিবর্তন নেই । ২। কোন ব্যক্তি যখন তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তা এবং তার রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে, তখন মহান আল্লাহ তার অন্তরে বা হৃদয়ে প্রদান করবেন নিরাপত্তা, শান্তি, আনন্দ এবং আরাম। এবং কোনো ব্যক্তি যখন তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তা এবংতার রুজিদাতা মহান আল্লাহ সম্বন্ধে প্রকৃত ইসলামের শিক্ষা মোতাবেক সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হবে না, তখন মহান আল্লাহ তার অন্তরে বা হৃদয়ে প্রদান করবেন ভয়, উদ্বেগ এবং অশান্তি। কেননা
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।