নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 121 * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ৪১ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, নামাজের অবস্থায় সাতটি অঙ্গের উপর সিজদা করা অপরিহার্য বা ওয়াজিব। আর এই সাতটি অঙ্গ হলো: নাক সহ কপাল, দুই হাতের তালু, দুই হাঁটু এবং দুই পায়ের আঙ্গুলসমূহ। ২। নামাজ পড়ার সময় কেউ যদি সিজদা অবস্থায় এক পা বা উভয় পা জমিন থেকে উপরে উঠিয়ে রাখে, তাহলে তার নামাজ পূর্ণ এবং সঠিক হবে না। অনুরূপভাবে কেউ যদি সিজদার সাতটি অঙ্গের মধ্যে থেকে কোন একটি অঙ্গ ব্যতীত বা ব্যতিরেকে সিজদা করে, তাহলে তারও নামাজ সঠিক হবে না। ৩। উল্লিখিত সাতটি অঙ্গের উপর সিজদা করা অপরিহার্য । আর এই বিধানটি নারী-পুরুষ সবার জন্য প্রযোজ্য। তাই নারী-পুরুষ সমস্ত মুসলিম ব্যক্তির উপর অপরিহার্য যে, তারা যেন সবাই উল্লিখিত সাতটি অঙ্গের উপর সিজদা করে। এবং এই বিষয়ে কোনো প্রকারের অবহেলা করা বৈধ নয়। তবে নাক ও কপাল একই অঙ্গ বলে বিবেচিত হবে।

— পৃষ্ঠা ১২১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।