নির্বাচিত হাদীস (৪র্থ খণ্ড)
/ ২৩১
📝 লেখা 📖 পিডিএফ

নর্বাচিত হাদীস -চতুৰ্থ খণ্ড al বৰ্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে হাসান সহীহ (সঠিক) বলেছেন] * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ৮ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। মাগরিবের নামাজ পড়ার পূর্বে বা আগে কতিপয় সরস টাটকা খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম । যদি সরস টাটকা খেজুর না থাকে, তাহলে শুকনো খেজুর দ্বারা রোজা ইফতার করা উত্তম। যদি শুকনো খেজুরও না থাকে, তাহলে কয়েক ঢোক পানি পান করে রোজা ইফতার করা ভালো। যদি উল্লিখিত বস্তুর মধ্যে থেকে কিছুই না থাকে, তাহলে আল্লাহর প্রদত্ত যে কোনো হালাল বা বৈধখাদ্য বা পানীয় বস্তুর দ্বারা রোজা ইফতার করে নেওয়াই ভালো। ২। প্রকৃত ইসলাম ধৰ্মে রোজা হলো: মহান আল্লাহর এমন একটি ইবাদত বা উপাসনা, যেই ইবাদত বা উপাসনাতে ফজরের আভা প্রকাশ হওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা ভঙ্গকারী সমস্ত বস্তু বর্জন করে নিরম্ব উপবাস থাকা।

— পৃষ্ঠা ১১৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।