নির্বাচিত হাদীস -চতুর্থ খণ্ড 112 অনুগত মানব সকল সেই সময়টিকে পাওয়ার জন্য সারাদিনের যে কোনো সময়ে প্রার্থনা করতে থাকে। ৩। রাত্রিকালের যে কোনো সময়ে প্রভাত বা ফজরের আভা উদয় হওয়া পর্যন্ত দোয়া এবং ক্ষমা প্রার্থনা বা এস্তেগফার করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। তবে রাত্রিকালের প্রথমাংশের চেয়ে শেষাংশে নামাজ পড়ার জন্য এবং দোয়া ও ক্ষমা প্রার্থনা বা এস্তেগফার করার জন্য হলো উত্তম সময়। বিপদ থেকে পরিত্রাণের সর্বোত্তম উপাদান হলো নামাজ LU MEE IE LE NS) ESE =: oho al 55 15) cls ade (All du>y YA | ৬2) cagl3 al i) ৪০ - অর্থ: হুজায়ফা [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত। তিনি বলেন যে, নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সামনে যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ অথবা বিষণ্নতা উপনীত হতো, তখন তিনি নামাজ পড়তেন। [সুনান আবু দাউদ, হাদীস নং ১৩১৯, আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে হাসান বলেছেন]
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।