নির্বাচিত হাদীস চতুর্থ খণ্ড 107 (শেষ) তাশাহহোদ পাঠ করবে, তখন যেন সে চারটি জিনিস থেকে আল্লাহর নিকটে আশ্রয় প্রার্থনা করার জন্য এই দোয়টি পাঠ করে: Ay LA SlE bx) RiGS BL bn Syl lal MIE pall Ta 5 bas olay Cell 13 অর্থ: “হে আল্লাহ! আমি আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করি জাহান্নামের অগ্নিকুণ্ডের শাস্তি হতে, কবরের শাস্তি হতে, জীবন ও মরণের অমঙ্গল হতে এবং মাসীহ দাজ্জালের অমঙ্গলজনক পরীক্ষা হতে” । [সহীহ মুসলিম, হাদীস নং ১২৮ -(৫৮৮) এবং সহীহ বুখারী, হাদীস নং ১৩৭৭, তবে হাদীসের শব্দগুলি সহীহ মুসলিম থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে ১৩ নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: ১। এই চারটি বিষয় হতে আশ্রয় প্রার্থনা করার দোয়াটির দ্বারা আল্লাহর নিকটে মানুষের বিনয়, অভাব, অধীনতা এবং দাসত্ব প্রকাশ করা হয়। ২। তাশাহহোদের শেষ বৈঠকে এই দোয়াটি পাঠ করা মুস্তহাব।
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।